নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। স্বরাষ্ট্রমন্ত্রী- জ্বালানি মন্ত্রীর পদত্যাগের ৩ দফা দাবীতে গণবিক্ষোভ করবেন: এনসিপি। জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ এনসিপি নেতা বিষপানে আত্মহত্যা। শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান আটক। ট্রোমসোতে ছুটি কাটাচ্ছেন টালিউড অভিনেতা দেব। মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে। দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন: পাভেল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর দেখা যাবে নেটফ্লিক্সে। তিশা ফারুকীর ১৬ বছরের সংসার জীবন ভাঙগনে গুঞ্জন।

গ্যাসসংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন তারেক রহমান।

গ্যাসসংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন তারেক রহমান।জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সংকট নিরসনে সম্ভাব্য সহযোগিতা চেয়ে আজ মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিশেষভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়টি উল্লেখ করা হলেও, জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, দেশে বিদ্যমান গ্যাসের ঘাটতি কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চিঠি পাঠিয়েছেন। এতে এলএনজি সরবরাহের পাশাপাশি জ্বালানি খাতে প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার বিষয়েও মালয়েশিয়া সরকারের ইতিবাচক ভূমিকা কামনা করা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকার আশা করছে মালয়েশিয়া এ অনুরোধের বিষয়ে দ্রুত ইতিবাচক সাড়া দেবে। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। গ্যাসের সরবরাহ বৃদ্ধি, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ প্রেক্ষাপটে মালয়েশিয়ার সহযোগিতা পাওয়া গেলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়ন এবং জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকারের প্রত্যাশা।

amardesh24.com

 

আরও পড়ুন