নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার।

মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকারহয়েছেন কয়েকজন সাধারণ মানুষ। সীমানাপ্রাচীর ধসে নাছিমা নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড–মন্দির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম মিরপুর-২ এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, টিসিবির পণ্য সংগ্রহের জন্য বহু মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে অপেক্ষমাণ মানুষের ওপর পড়ে। মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ডাব বিক্রেতা শাকিব জানান, দেয়াল ধসের সময় সাত থেকে আটজন চাপা পড়েন। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন তারেক বলেন, নাছিমা বেগম তাদের পাশের বাসায় বসবাস করতেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে তদন্ত চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন