নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ বয়কটের হুমকি ও সাবেক ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে। বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। ডিজিটাল চাঁদাবাজি এবং সংগঠিত অপপ্রচারের এক নতুন বাস্তবতা। শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে। বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতচূড়া দ্রুততম সময়ে জয়ের রেকর্ডধারী নেপালি। পেঁপেগাছ কেটে ধ্বংস করায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ক্লাস ও হাসপাতালে ফিরতে পারছেন না

অতিরিক্ত সচিব ফেরদৌসী শাহরিয়ারের অকাল মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর গভীর শোক প্রকাশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী শাহরিয়ারের অকাল মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর গভীর শোক প্রকাশকরছে। এর আগে গত ২৯ জুলাই ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার দুই দশকেরও বেশি সময় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ কূটনীতিক হিসেবে বিদেশে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিশেষত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
amardesh24.com

আরও পড়ুন