নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ বয়কটের হুমকি ও সাবেক ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে। বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। ডিজিটাল চাঁদাবাজি এবং সংগঠিত অপপ্রচারের এক নতুন বাস্তবতা। শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে। বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতচূড়া দ্রুততম সময়ে জয়ের রেকর্ডধারী নেপালি। পেঁপেগাছ কেটে ধ্বংস করায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ক্লাস ও হাসপাতালে ফিরতে পারছেন না

বিশ্বকাপ বয়কটের হুমকি ও সাবেক ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে।

বিরোধিতা, বিশ্বকাপ বয়কটের হুমকি ও সাবেক ফুটবলারদের তীব্র সমালোচনার মুখেফিফার টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ফিফা। ফিফা সভাপতি জানান, এটি পরিস্কার যে এই প্রজেক্ট ‘বিভক্তি তৈরি করেছে’ তাই এটি এখন আর মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ‘ফলে এই প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না।’

ইনফান্তিনো ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ৪ কোটি ডলার (প্রায় ৩ কোটি পাউন্ড) দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিনিময়ে পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফা’র বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় সমর্থন চেয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার ফিফা’র পরিকল্পনার বিরোধিতা করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে বিবৃতি দেয়। হুমকি দেয় বিশ্বকাপ বয়কটেরও। পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল (এএফসি) কনফেডারেশনও।

ফিফা’র প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর দাবি করেন, এই প্রকল্পের বিষয়ে ফিফা’র নিজস্ব প্রশাসনকেও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল। এদিকে ফিফা’র বৈশ্বিক কৌশল ও সুশাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো এ ইস্যুতে পদত্যাগ করেছেন। পদত্যাগের সময় তিনি এই পরিকল্পাকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, এটি ‘ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার’ শামিল।

amardesh24.com

 

আরও পড়ুন