নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ বয়কটের হুমকি ও সাবেক ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে। বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। ডিজিটাল চাঁদাবাজি এবং সংগঠিত অপপ্রচারের এক নতুন বাস্তবতা। শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে। বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতচূড়া দ্রুততম সময়ে জয়ের রেকর্ডধারী নেপালি। পেঁপেগাছ কেটে ধ্বংস করায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ক্লাস ও হাসপাতালে ফিরতে পারছেন না

সন্দেভাজন এক সদস্যকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স।

বর্ধমান জেলা থেকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের (জেএম) সন্দেভাজন এক সদস্যকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্ (এসটিএফ)।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমান শহরের একটি হাউজিং কমপ্লেক্সের ভাড়াবাসা থেকে হামিদ মণ্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তিনি গত দুই থেকে তিন মাস ধরে ওই ফ্ল্যাটে আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
হামিদের মোবাইল ফোন এবং অন্যান্য নথিপত্র থেকে উদ্ধার হওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর নজরদারি চালাচ্ছিলেন এবং তার ওপর কোনো হামলার পরিকল্পনা করা হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তকারীদের ধারণা, ধৃত হামিদ পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ সহযোগী।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল এক জইশ আত্মঘাতী জঙ্গি, যাতে ৪০ জন জওয়ান নিহত হয়েছিলেন।
আজ শুক্রবার ধৃত হামিদকে বর্ধমান আদালতে তোলা হয়। এদিকে স্থানীয় প্রতিবেশীদের দাবি, ওই ব্যক্তি গত দেড় বছর ধরে সপরিবারে ওই ভাড়াবাসায় বসবাস করছিলেন।
amardesh24.com

আরও পড়ুন