নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর উত্তরসূরি নিয়ে জল্পনা। নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার অভিযোগ। রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন। গত সাত দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিপ্রতি প্রায় ৪ গুণ। নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত। গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন : মির্জা আব্বাস। বান্দরবানে ২ পর্যটকের মরদেহ উদ্ধার।

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন।

RaB ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারকসহ প্রসিকিউশন দল আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা এই গোপন বন্দিশালা পরিদর্শন করে তাঁরা।

পরিদর্শনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দল ও আসামিপক্ষের আইনজীবীরাও এতে অংশ নেন।

এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিদর্শনের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল-১। ওই দিন র‍্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আওয়ামী লীগের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে নির্যাতনসহ গুমের বিবরণ তুলে ধরেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন