নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ বয়কটের হুমকি ও সাবেক ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে। বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। ডিজিটাল চাঁদাবাজি এবং সংগঠিত অপপ্রচারের এক নতুন বাস্তবতা। শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে। বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতচূড়া দ্রুততম সময়ে জয়ের রেকর্ডধারী নেপালি। পেঁপেগাছ কেটে ধ্বংস করায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ক্লাস ও হাসপাতালে ফিরতে পারছেন না

মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে।

মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল কর্ডন করে রেখেছেন।

আজ শনিবার ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু দেখা গেছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

খবর পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রাখার পাশাপাশি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে জানানো হয়েছে। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এদিকে ফার্মগেটের পরিস্থিতি নিয়ে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা বলেন, বেলা ১১টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত বস্তা পড়ে থাকার তথ্য আসে। পুলিশ তাৎক্ষণিক সেখানে অবস্থান নেয়। ভেতরে কী আছে তা নিশ্চিত না হওয়ায় বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করার পর বিস্তারিত জানা যাবে।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বিবেচনায় আপাতত মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ বন্ধ রাখা হয়েছে। বস্তুটি আসলে কোনো বিস্ফোরক কি না, তা বোম্ব ডিসপোজাল ইউনিট এসে যাচাই করবে।

এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও একটি বোমাসদৃশ ছাতা পাওয়া গিয়েছিল। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হয়েছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন