নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা।

ফুটবল জাদুকর লিওনেল মেসি, স্পেনের কাছে শিরোপা হারানোর ঠিক ১৩ দিন পর ইন্টার মায়ামির হয়ে বল পায়ে মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা তবে ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ কলাম্বাস ক্রুর বিরুদ্ধে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলে ফেরা মেসিকে ম্যাচের ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের জায়গায় বদলি হিসেবে মাঠে নামানো হয়। এ সময় পুরো গ্যালারি করতালিতে তাঁকে বরণ করে নেয়। মাঠে নামার মাত্র তিন মিনিটের মাথায় লুইস সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ে চমৎকার শট নিলেও বলটি পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

ম্যাচের প্রথমার্ধে ছিল উরুগুয়ান তারকা সুয়ারেজের দাপট। প্রথমে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে মায়ামিকে এগিয়ে নেন তিনি। পরে নোয়াহ অ্যালেনকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।

তবে দুই গোলের লিড ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো নিজেদের জালেই বল পাঠিয়ে (আত্মঘাতী গোল) কলাম্বাসের ব্যবধান কমান। এরপর ৮৪তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে ম্যাচ ২-২ সমতায় শেষ করে কলাম্বাস ক্রু।

বিশ্বকাপের ক্লান্তি কাটাতে মেসির সঙ্গে বিশ্রামে থাকা রদ্রিগো ডি পলও এই ম্যাচে শুরু থেকেই খেলেছেন। পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে থাকা নাশভিলে এসসির চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে মায়ামি। তবে এখন তাদের মূল নজর ‘লিগস কাপ’-এর দিকে। আগামী বুধবার ঘরের মাঠে অ্যাতলেটিকো দে সান লুইসকে আতিথ্য দেবে মেসির দল।

amardesh24.com

 

আরও পড়ুন