নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাক্ষাৎকালে ইউনূসের দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। হাসিনাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন : নাহিদ। ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি তুলে ধরে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী বাঁধন। দেশের প্রায় জেলাতে গ্যাস সংকটে চরম ভোগান্তি। যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএইচ-১৫ ট্রাকচালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত। ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। ডলারের মান দুর্বল হওয়ায় সোনার দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। চট্রগ্রামে বন্যাকবলিত এলাকায় আসছেন: প্রধান মন্ত্রী তারেক রহমান।

এবারের বিক্ষোভের কেন্দ্রবিন্দু দেশটির ঝাড়খণ্ড রাজ্য।

অভিযোগ তুলে আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) অধীনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এনে গত ২৯ জুলাই থেকে লাগাতার আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁসের অভিযোগে দিল্লির পাশাপাশি পুরো ভারতজুড়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার ঝাড়খণ্ডে নতুন করে বিক্ষোভ শুরু হলো।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই আন্দোলন চালাচ্ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই দুটি কমিশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও কারচুপি চলছে। এর ফলে রাজ্যের লাখ লাখ তরুণ-তরুণীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

জানা যায়, জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর ব্যাপক কারচুপির অভিযোগ উঠলে মূল পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিতর্ক তীব্র আকার ধারণ করায় রাজ্য সরকার এই মামলার তদন্তের ভার সিআইডির হাতে তুলে দেয়।

এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই জেপিএসসির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। তবে রাঁচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি তদন্তের পুরো প্রক্রিয়াটি সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) হাতে ন্যস্ত করতে হবে।

চলমান এই বিক্ষোভে সাধারণ পরীক্ষার্থীদের পাশাপাশি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থিত ছাত্র সংগঠন এবং ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (জেএলকেএম) সমর্থিত ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিচ্ছেন। গত রোববার বিক্ষোভস্থলে এসে ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো আমরণ অনশনের ঘোষণা দেন। উল্লেখ্য, তিনি গত লোকসভা নির্বাচনে রাঁচি আসন থেকে জেএলকেএম-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন