নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্ত। রাজধানীসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে র‍্যাব। মোকতাদির চৌধুরীকে জামিন দেওয়া হলে পুরো ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি। এসপি মাসুদকে উদ্দেশ করে ফেসবুকে কটাক্ষপূর্ণ একটি পোস্ট। সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার। ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান। রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। সংঘর্ষে আহত শিক্ষার্থী। তেল উৎপাদনে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসপি মাসুদকে উদ্দেশ করে ফেসবুকে কটাক্ষপূর্ণ একটি পোস্ট।

পুলিশের অভিযানে অল্পের জন্য গ্রেপ্তার এড়িয়ে পালানোর পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ করে ফেসবুকে কটাক্ষপূর্ণ একটি পোস্ দিয়েছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে রায়হান লিখেছেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার, যদিও পোস্টটি এর আগে রোববার দেওয়া হলেও বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে।

সম্প্রতি নোয়াখালীতে পুলিশের একটি অভিযানে রায়হানকে প্রায় গ্রেপ্তার করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেছিলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়েছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’

ধারণা করা হচ্ছে, পুলিশ সুপারের ওই মন্তব্যের প্রতিক্রিয়াতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দিয়েছেন রায়হান।

একই পোস্টে তিনি নোয়াখালীর কিছু বাসিন্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’ পাশাপাশি তিনি দাবি করেন, বিপদের সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেয়েছেন এবং সুযোগ পেলে ভালো পথে ফেরার ইঙ্গিতও দেন।

এদিকে সোমবার সংবাদ সম্মেলনে রায়হানের ওই পোস্টের প্রসঙ্গ তুলে এসপি মাসুদ আলম বলেন, প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিরুনি অভিযান চালানো হলেও সে পালিয়ে যায়। কেউ তাকে আশ্রয় বা পালাতে সহায়তা করে থাকতে পারে, তবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানানোর বিষয়ে এসপি বলেন, পুরো নোয়াখালীর মানুষ তাকে সহযোগিতা করেনি। হয়তো অল্প কয়েকজন ব্যক্তি জেনে বা না জেনে তাকে সহায়তা করেছেন। রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন