নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্ত। রাজধানীসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে র‍্যাব। মোকতাদির চৌধুরীকে জামিন দেওয়া হলে পুরো ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি। এসপি মাসুদকে উদ্দেশ করে ফেসবুকে কটাক্ষপূর্ণ একটি পোস্ট। সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার। ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান। রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। সংঘর্ষে আহত শিক্ষার্থী। তেল উৎপাদনে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্ত।

নিজস্ব প্রতিবেদক

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্তমহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার। আজ আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ ,ছবি: পিএমও।

সৌজন্য সাক্ষাৎকালে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন সি এঞ্জেলস’র কথা স্মরণ করেন।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অধিক গুরুত্ব দেয়। একই সঙ্গে যুগোপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়।

অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলারে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। কমান্ডার আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

amardesh24.com

 

আরও পড়ুন