নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান: মাদক উদ্ধার।

টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযানচালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, দেশীয় অস্ত্র, নগদ অর্থ ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকাসক্তকে আটক করা হয়েছে।আজ বুধবার রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করা হয়।

জিএমপির তথ্যমতে, অভিযানে ২২০ গ্রাম হেরোইন, ২ হাজার ১০০ পুড়িয়া হেরোইন (মোট প্রায় ১ দশমিক ৬ কেজি), নগদ ২ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা এবং ২৮০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৫টি রামদা, দুটি সামুরাই, একটি স্টিলের চাপাতি, ১০টি স্টিলের পাইপ, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, তিনটি ডিভিআর এবং স্বর্ণ সদৃশ অলংকার, যার মধ্যে রয়েছে তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

অভিযানে আরও অংশ নেন সহকারী পুলিশ কমিশনার (গাছা-টঙ্গী জোন), টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোয়েন্দা পুলিশের সদস্য, এপিবিএন গাজীপুর এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

জিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

amardesh24.com

 

আরও পড়ুন