নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। স্বরাষ্ট্রমন্ত্রী- জ্বালানি মন্ত্রীর পদত্যাগের ৩ দফা দাবীতে গণবিক্ষোভ করবেন: এনসিপি। জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ এনসিপি নেতা বিষপানে আত্মহত্যা। শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান আটক। ট্রোমসোতে ছুটি কাটাচ্ছেন টালিউড অভিনেতা দেব। মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে। দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন: পাভেল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর দেখা যাবে নেটফ্লিক্সে। তিশা ফারুকীর ১৬ বছরের সংসার জীবন ভাঙগনে গুঞ্জন।

জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।

জয়পুরহাটে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনাএবং গাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ পারভিন, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু।

এছাড়া গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ নজিবুল সরকার বিশালের মা বুলবুলি খাতুন, শহীদ রিতা আক্তারের মা রেহানা বিবি এবং জুলাই যোদ্ধা রাশেদুল ইসলাম, দেওয়ান হাসান, হাসিবুল হক সানজিদ ও আবু সাঈদ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিরা। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন