নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আলোচনায় অগ্রগতির সম্ভাবনা এবং ওয়াশিংটন-তেহরান উত্তেজনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর কিছু পারিবারিক মুহূর্ত। গ্যাসসংকট, জ্বালানি তেল বিদ্যুতের ভূতুড়ে বিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা। ২৪ ঘণ্টা বাণিজ্য কার্যক্রম চালু রাখা, লজিস্টিকস। চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে নতুন কৌশল গ্রহণ করেছে। পটিয়ায় এক মার্কেট অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। শুরুতেই ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোল। ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন। নগরের নিউ মার্কেট চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নগরের নিউ মার্কেট চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো, হেলাল উদ্দিন, গতকাল বুধবার নগরের নিউ মার্কেট চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানা তিনি।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।এসময় চট্টগ্রামের জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।

তবে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না। সব রাজনৈতিক ও সামাজিক অংশীজনের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ আত্মত্যাগ করেছিল উল্লেখ করে মীর হেলাল বলেন, প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন, দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করার লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে।

সংবিধান সংস্কারের ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো, হেলাল উদ্দিন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করেই দলটি যে কোনো সিদ্ধান্ত নেবে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এবং আইনমন্ত্রীর উপস্থিতিতে সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।এর মধ্য দিয়ে সংবিধান সংস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন