নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আলোচনায় অগ্রগতির সম্ভাবনা এবং ওয়াশিংটন-তেহরান উত্তেজনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর কিছু পারিবারিক মুহূর্ত। গ্যাসসংকট, জ্বালানি তেল বিদ্যুতের ভূতুড়ে বিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা। ২৪ ঘণ্টা বাণিজ্য কার্যক্রম চালু রাখা, লজিস্টিকস। চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে নতুন কৌশল গ্রহণ করেছে। পটিয়ায় এক মার্কেট অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। শুরুতেই ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোল। ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন। নগরের নিউ মার্কেট চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, শিক্ষক কে এম জামাল উদ্দিন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তদন্ত সংস্থা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলা, নির্যাতন, উসকানি এবং সহিংস কর্মকাণ্ড সংঘটিত হয়। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার মতো প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন প্রসিকিউশন তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করবে। প্রয়োজনীয় সংশোধন, তথ্য-উপাত্ত এবং আইনগত বিষয় যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফরমাল চার্জ দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিন, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজন।

জুলাই গণ-আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক অভিযোগের তদন্ত চলছে। তারই ধারাবাহিকতায় এ মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন