নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আবারও বেড়েছে স্বর্ণের দাম, এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে : বাজুস। ঘুমন্ত নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে ৩ বছরের কারাদণ্ড। দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ট্রাভিস হেড। বাক্যবিনিময়ে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সরকার।

নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সরকার।

নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সরকার স্বল্পমেয়াদি এই অধিবেশন শুরুর সুনির্দিষ্ট তারিখ শীঘ্রই চূড়ান্ত করা হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিফ হুইপ বলেন, নির্বাচন প্রক্রিয়া শেষ করতেই বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অধিবেশন আহ্বানের সুনির্দিষ্ট তারিখটি পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সংসদ সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে যাচাই-বাছাই শেষে একক প্রার্থী থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না; আইন অনুযায়ী তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পদটি শূন্য হয়। বর্তমানে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

amardesh24.com

 

আরও পড়ুন