বিদ্যুতের ফিডার স্থানান্তরের কারণে আজ শনিবার সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবেসুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলছে। এ কাজের আওতায় সড়ক ও জনপথ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে।এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলোর মধ্যে রয়েছে-পিটিআই স্কুল এলাকা, আমপাড়া, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগরের আংশিক এলাকা, মুক্তারপাড়া, পৌরবিপণি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা ও এসপি বাংলো এলাকা।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ।
amardesh24.com









