নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আবারও বেড়েছে স্বর্ণের দাম, এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে : বাজুস। ঘুমন্ত নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে ৩ বছরের কারাদণ্ড। দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ট্রাভিস হেড। বাক্যবিনিময়ে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সরকার।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা এবং ইরান ও ওমানের মধ্যে আলোচনা ঘিরে প্রত্যাশা-শঙ্কার প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।তবে সপ্তাহের সামগ্রিক হিসাবে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-উভয় ধরনের তেলের দামই কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেনদেনের শুরুতে তেলের বাজারে দরপতন দেখা গেলেও পরে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। একপর্যায়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ০৮ ডলারে নেমে যায়। পরে তা ৪ দশমিক ৪৭ ডলার বা প্রায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৫৫ ডলারে উঠে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও দিনের শুরুতে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারের কাছাকাছি নেমে গেলেও পরে ৩ দশমিক ৪৯ ডলার বা প্রায় ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়।

তেলের বাজারে বিনিয়োগকারীদের মূল নজর এখন হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল আবার স্বাভাবিক করার বিষয়ে কোনো সমঝোতা হয় কি না, সেদিকে। এর মধ্যেই ইরান হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচল সীমিত করার বিষয়ে আইন প্রণয়নের কথাও বিবেচনা করছে।

শুক্রবারের বড় দরবৃদ্ধি সত্ত্বেও পুরো সপ্তাহের হিসাবে তেলের বাজারে ছিল পতনের ধারা। সপ্তাহজুড়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৭ শতাংশের বেশি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত কোন দিকে মোড় নেয় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শেষ পর্যন্ত কী অবস্থায় দাঁড়ায়-এসব বিষয় নিয়ে বাজারে প্রত্যাশার দ্রুত পরিবর্তনই তেলের দামে বড় ধরনের ওঠানামার প্রধান কারণ।

amardesh24.com

 

আরও পড়ুন