রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তার মনোনয়ন চূড়ান্ত করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
‘ডেইলি ওয়াদা’কে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। মন্ত্রিসভার সদস্য ও বিএনপির ওই নেতা জানান, দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে বিএনপি।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান কর্তৃক মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করা হয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়নের বিষয়টি বিএনপির অভ্যন্তরে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
amardesh24.com









