নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধান মন্ত্রী। Brazil হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ আরোহী নিহত। এমন অবস্থায় কোনো বাবার পক্ষে বড় স্বপ্ন দেখা সম্ভব নয়। মিডিয়ার আলোচনায় ভাইরাল মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।, তারেক রহমানের চট্টগ্রাম সফর নিয়ে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেছেন (এনসিপি) N-পাটওয়ারী। চট্রগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী  তারেক রহমান। রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত। চিএ নায়ক ( সালমান শাহ) হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার। ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল। হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু।

চট্রগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী  তারেক রহমান।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

রাষ্ট্রের প্রধান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে রোববার বিকালে  চট্রগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী  তারেক রহমা এ কথা বলেন।

নির্বাচনের আগে আলেম-ওলামাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এসে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন, তারেক রহমান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসবো, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি, আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন যে আমি এসে আমার প্রিয় হুজুরের কাছে যেতে পেরেছি।

তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনো শেষ হয়নি।বিগত সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে বর্তমানে দেশের মানুষকে বিভিন্ন সমস্যার খেসারত দিতে হচ্ছে।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে পরিকল্পনাহীনভাবে কাজ করার কারণে বর্তমানে দেশের মানুষকে তার খেসারত দিতে হচ্ছে। গ্যাসের যে সমস্যা চলছে, তা আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন