আন্তর্জাতিক ডেস্ক।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিমের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশকরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে দেওয়া এক বার্তায় তিনি মালয়েশিয়ার প্রধান মন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ হিসেবে অভিহিত করেন।
বার্তায় প্রধানমন্ত্রী জানান, তিনি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য প্রার্থনা করছেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণ তাঁর জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক শক্তি মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
বিশেষ করে শ্রমবাজার এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দেশটি বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার। মালয়েশীয় সরকারপ্রধানের অসুস্থতায় এমন সহানুভূতিশীল বার্তা দুই দেশের সুদৃঢ় বন্ধুত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে।
amardesh24.com









