নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে গোল্ডেন এ-প্লাস অর্জন। বিচারপতি এ বি এম খায়রুল হককে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আমের শুঘ্রাণ থাকলেও অনেক চাষির মুখে রয়ে গেছে হতাশার ছাপ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ডাকাতির ঘটনায় জড়িত ৭জনকে গ্রেপ্তার করেছে : জোরারগঞ্জ থানা-পুলিশ। ঢাকায় সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা। বিতর্কিত পরিচালকদের ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।, বান্দরবান সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে রশিদ খানের দল। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ জন নারীকে গ্রেফতার।

ঢাকায় সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা।

ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগের মধ্যেই ঢাকায় সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থারিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন, ৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সরকারি সফরে তিনি বাংলাদেশে এসেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রের বরাত দিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই পরাগ জৈনের এ সফর। তবে সফর নিয়ে এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ‘র’-প্রধান পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।
প্রতিনিধি দলে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
পরাগ জৈন ‘র’-এর সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্যেই ‘র’-প্রধানের ঢাকায় সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে ২ দেশের নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ সফরে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরাগ জৈনের সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য, আলোচ্য বিষয় কিংবা বাংলাদেশি কোনো কর্মকর্তার সঙ্গে তার বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, সফরটি নিয়ে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হলে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ এবং আলোচনার বিষয়গুলো আরও স্পষ্ট হতে পারে।
amardesh24.com

আরও পড়ুন