নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

অবৈধ রিকশা বন্ধে নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে।

ঢাকা শহরের যানজট পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশার ওপর কড়াকড়ি আরোপসহ অঞ্চলভিত্তিক চলাচলের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, সম্প্রতি নগর ভবনে আয়োজিত এক সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এসব কথা জানান।

ডিএসসিসি প্রশাসক জানান, পুরো শহরকে কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে ভাগ করে রিকশা চলাচলের সীমা নির্ধারণ করা হবে। এক এলাকার রিকশা যেন অন্য এলাকায় ঢুকে যানজট তৈরি করতে না পারে, সেজন্য সড়ক ও দিনভিত্তিক চলাচলের বিধিনিষেধ দেওয়া হবে।

পাশাপাশি অবৈধ রিকশা বন্ধে নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে কোনো এলাকার রিকশা অন্য দূরবর্তী এলাকায় চলাচল করতে পারবে না এবং উত্তর ও দক্ষিণ সিটির সীমানাতেও শৃঙ্খলা আনা হবে।

তিনি আরও উল্লেখ করেন, রিকশার পাশাপাশি যত্রতত্র বাস থামানো ও অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামা বন্ধে বাস মালিকদের সাথে আলোচনা করে বিশেষ ব্যবস্থা চালু করা হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার পরিবহন খাত একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে আসবে। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান প্রণয়নের কাজ চলছে।

এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, সিটি কর্পোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার কাঠামোর অধীনে ই-রিকশা ব্যবস্থাপনায় একটি সমন্বিত নীতিমালা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে যানজট কমানোর পাশাপাশি লাইসেন্স ও নিবন্ধনের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন