নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
১০০ টাকার ওপরে, এর মধ্যে কাঁচা মরিচের দামও কমেছে। ইরাক থেকে তাদের সব সামরিক সদস্যকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ৩ ঘণ্টা বন্য হাতির দল অবস্থান করায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি : রাকিব। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে: বাজুস। জাপানে অভূতপূর্ব ভারী বৃষ্টিপাতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাল শনিবার অবসর ও কল্যাণের টাকা পেতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ। ঢাকার কাঁচাবাজারে মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

জাপানে অভূতপূর্ব ভারী বৃষ্টিপাতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।

জাপানে অভূতপূর্ব ভারী বৃষ্টিপাতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।এই প্রাকৃতিক দুর্যোগে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় সাত হাজার যাত্রী।

টোকিওর পূর্ব পাশে অবস্থিত চিবা প্রিফেকচারে অতিবৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষ চার লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

প্রবল বর্ষণে অঞ্চলটির অন্তত ৪৫ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে ঘণ্টায় প্রায় ১১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাধারণত পুরো আগস্ট মাসের গড় বৃষ্টির সমান।

জাপান আবহাওয়া সংস্থা চিবা অঞ্চলের জন্য সর্বোচ্চ অর্থাৎ ‘লেভেল ৫’ সতর্কবার্তা জারি করে।বন্যার পানিতে ডুবে এবং ভূমিধসে আটকা পড়া গাড়ির ভেতরে চারজনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া চিবায় একটি জরুরি সরকারি ভবনে আরও প্রায় এক হাজার সাতশত মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

চিবার গভর্নর তোশিহিতো কুমাগাই জানান, এ ধরনের ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতি সেখানে আগে কখনো দেখা যায়নি। বৃষ্টি কিছুটা কমলেও এখনো বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়ে গেছে বলে সবিশেষ সতর্কতা জারি রেখেছে কতৃপক্ষ।

amardesh24.com

 

আরও পড়ুন