নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
১০০ টাকার ওপরে, এর মধ্যে কাঁচা মরিচের দামও কমেছে। ইরাক থেকে তাদের সব সামরিক সদস্যকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ৩ ঘণ্টা বন্য হাতির দল অবস্থান করায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি : রাকিব। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে: বাজুস। জাপানে অভূতপূর্ব ভারী বৃষ্টিপাতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাল শনিবার অবসর ও কল্যাণের টাকা পেতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ। ঢাকার কাঁচাবাজারে মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

৩ ঘণ্টা বন্য হাতির দল অবস্থান করায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাপ্তাই-রাঙামাটি আগরবাগান সড়কের ওপর দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা বন্য হাতির দল অবস্থান করায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।বন বিভাগের কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) দ্রুত তৎপরতায় যান চলাচল বন্ধ রাখায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগরবাগান সড়কের বিভিন্ন অংশে বন্য হাতির দলটি অবস্থান নেয়।

স্থানীয়রা জানান, যাত্রীরা হাতির দল দেখতে পেয়ে দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জকে খবর দেন। খবর পেয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বনকর্মী ও ইআরটি সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আতশবাজি ও বিকট শব্দ তৈরি করে হাতির দলকে বনের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে দলটি এক পাশ থেকে বনের দিকে গিয়ে কাপ্তাই প্রবেশমুখে পুনরায় সড়কে উঠে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনও ঘটনাস্থলে যান। এ সময় বনকর্মীরা ঝুঁকি এড়াতে তাৎক্ষণিক যান চলাচল বন্ধ করে দেন।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, রাঙামাটি থেকে কাপ্তাই ফেরার পথে তিনি হঠাৎ সড়কের ওপর হাতি দেখতে পান। চলাচলে চরম ঝুঁকি থাকায় তিনি সন্ধ্যার পর এই পথ ব্যবহারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান ও বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, জীবনের ঝুঁকি নিয়ে এই পথে চলাচল না করতে অনুরোধ করা হয়েছে।

দক্ষিণ বন বিভাগের ডিএফও এস এম সাজ্জাদ হোসেন জানান, সন্ধ্যার পর চলাচলে বিশেষ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে হাতির মুখোমুখি হলে অযথা ভিড় না করা এবং হাতিকে উত্তেজিত না করার অনুরোধ জানান তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন