নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
১০০ টাকার ওপরে, এর মধ্যে কাঁচা মরিচের দামও কমেছে। ইরাক থেকে তাদের সব সামরিক সদস্যকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ৩ ঘণ্টা বন্য হাতির দল অবস্থান করায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি : রাকিব। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে: বাজুস। জাপানে অভূতপূর্ব ভারী বৃষ্টিপাতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাল শনিবার অবসর ও কল্যাণের টাকা পেতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ। ঢাকার কাঁচাবাজারে মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

ইরাক থেকে তাদের সব সামরিক সদস্যকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরাক থেকে তাদের সব সামরিক সদস্যকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের কাজ শেষ হবে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, উগ্রপন্থী সশস্ত্র দল ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সামরিক অভিযান এখন সমাপ্তির পথে। তাই উভয় দেশের সম্মতিতে সেনা প্রত্যাহারের এই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১ অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সৈন্য অবস্থান করবে না। দিনটিকে নিজস্ব সার্বভৌমত্ব ও জাতীয় ইতিহাসের জন্য এক বিশেষ মুহূর্ত হিসেবে দেখছে দেশটির সরকার।

এর আগে জুলাই মাসের মাঝামাঝি সময়ে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল জাইদি যুক্তরাষ্ট্র সফর করেন। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন ইরাকি শাসক সাদ্দাম হোসেনের পতনে মার্কিন অভিযানের মাধ্যমে সেখানে সৈন্য মোতায়েন শুরু হয়। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন মেয়াদে দেশটিতে তাদের সামরিক উপস্থিতি বজায় ছিল।

amardesh24.com

 

আরও পড়ুন