নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
১০০ টাকার ওপরে, এর মধ্যে কাঁচা মরিচের দামও কমেছে। ইরাক থেকে তাদের সব সামরিক সদস্যকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ৩ ঘণ্টা বন্য হাতির দল অবস্থান করায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি : রাকিব। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে: বাজুস। জাপানে অভূতপূর্ব ভারী বৃষ্টিপাতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাল শনিবার অবসর ও কল্যাণের টাকা পেতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ। ঢাকার কাঁচাবাজারে মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

১০০ টাকার ওপরে, এর মধ্যে কাঁচা মরিচের দামও কমেছে।

সবজির বাজারে কয়েক সপ্তাহের অস্থিরতা কিছুটা কমেছে। বেশির ভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে এসেছে।তবে টমেটো, বেগুন ও করলার মতো কয়েকটি সবজির দাম এখনো ১০০ টাকার ওপরে, এর মধ্যে কাঁচা মরিচের দামও কমেছে।দুই-তিন সপ্তাহ আগে কেজি ৪০০ টাকা পর্যন্ত ওঠা কাঁচা মরিচ এখন মানভেদে ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।এতে দাম কমেছে। তবে কয়েকটি সবজির দাম এখনো চড়া থাকায় বাজার পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে মনে করছেন ক্রেতারা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা, জোয়ারসাহারাসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে টমেটো, বেগুন ও করলার মতো কয়েকটি সবজি এখনো ১০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি পটোল ও ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ও ঝিঙা ৮০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৭০ থেকে ৮০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা এবং টমেটো ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে কেজি ৪০ টাকায়। বেগুন মানভেদে ৮০ থেকে ১৪০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচকলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন