নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। লাল বলের ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের পা রাখার সুযোগ মেলে না। রাজনীতি শিখতে মেঘনার বাসায় আসতেন: পাটোয়ারী। প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। এবার কন্যাসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী পূজা। নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে ৫৫৯ জনকে আটক। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি। মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। ৩২ নম্বরে ১৫ আগস্টে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক এক যুবককে কারাগারে প্রেরণ। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে ৪ নেতাকে অন্তর্ভুক্ত।

৩২ নম্বরে ১৫ আগস্টে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক এক যুবককে কারাগারে প্রেরণ।

ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্টে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক অর্ণব দাস নামে এক যুবককে কারাগার পাঠানোর আদেশ দিয়েছেন আদালত, ধানমন্ডি থানায় করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।আজ শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা অর্ণব দাসকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাসকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার অর্ণব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মী।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিলেন। তারা সমবেত হয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জনজীবন বিপন্ন করার চেষ্টা চালান। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

amardesh24.com

 

আরও পড়ুন