নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। লাল বলের ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের পা রাখার সুযোগ মেলে না। রাজনীতি শিখতে মেঘনার বাসায় আসতেন: পাটোয়ারী। প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। এবার কন্যাসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী পূজা। নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে ৫৫৯ জনকে আটক। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি। মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। ৩২ নম্বরে ১৫ আগস্টে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক এক যুবককে কারাগারে প্রেরণ। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে ৪ নেতাকে অন্তর্ভুক্ত।

জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াবলে মন্তব্য করেছেন দলটির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতির মনোনয়নপ্রত্যাশী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে বিএনপিকে একটি স্বাবলম্বী গণতান্ত্রিক দলে রূপান্তরের মূল চালিকাশক্তি ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দেশবাসীকে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ধারা উপহার দিতে এই নেত্রী আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন। বর্তমানে বিএনপির অর্জিত জনপ্রিয়তার পেছনে তাঁর অবদানের বিকল্প নেই।

তিনি আরও জানান, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সরকারের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়াত এই নেত্রীর ভিশন-২০৩০ এবং পরবর্তীতে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হবে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং রুহুল কবির রিজভীসহ দল ও অঙ্গসংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন