নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড।

নিউজ ডেস্ক।

বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ দিয়েছেন আদালত, একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাসির মোল্লা (২০), সৈকত চন্দ্র মণ্ডল (২১) ও নাসির মোল্লা (২২), তবে মামলার নথিতে একই নামে দুজন আসামির বয়স উল্লেখ করা হয়েছে।মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্টে বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানায় মামলা করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালতে মামলার বিচারকাজ শুরু হয়।

বিচারকাজে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। এরপর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া আদায় করা অর্থদণ্ড ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

amardesh24.com

 

আরও পড়ুন