নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিক্রয়মূল্য উল্লেখ না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এই দই কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা। চট্রগ্রামে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা। রাষ্টপতির চেয়ার পেতে মির্জা ফখরুল- এলডিপি অলির স্বপ্ন লড়াই। শিশুদের শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনও ৪ দিন বাকি। ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩ পুরুষের মৃত্যু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের ৫ নির্বাচন— সিটি করপোরেশন, পৌরসভা। বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত। বাংলাদেশ, ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে।

বাংলাদেশ, ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক।
বাংলাদেশ, ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধান হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখা মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সও পেয়েছে ক্রিকেট বিশ্বের প্রশংসা।
ডারউইনে মিরাজ প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৬৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে দেখিয়েছেন নিজের সামর্থ্য। ৩৩.১ ওভারে ৬৬ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে নতুন ইতিহাস গড়েন তিনি।
তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ শেষে কিংবদন্তি ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া প্রশংসাই মিরাজের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে সাক্ষাৎ এবং তার প্রশংসাকে বিশেষভাবে উল্লেখ করেছেন মিরাজ।
ম্যাচ শেষে মিরাজ জানান, ডারউইনে একসঙ্গে এত কিংবদন্তি ক্রিকেটারকে দেখার অভিজ্ঞতা তার কাছে দারুণ ছিল। পাঁচ উইকেট নেওয়ার পর গিলক্রিস্ট তার সাক্ষাৎকার নেওয়ায় বিষয়টি তাকে বিশেষভাবে আনন্দিত করেছে।
গিলক্রিস্টের প্রশংসা মিরাজের কাছে আরও বিশেষ হয়ে ওঠে, কারণ অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এমন পারফরম্যান্স ছিল ঐতিহাসিক। গিলক্রিস্টসহ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের প্রশংসায় উচ্ছ্বসিত মিরাজ মনে করছেন, এ ধরনের স্বীকৃতি ক্রিকেটারদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।
বাংলাদেশের এই জয়ের প্রশংসা এসেছে আন্তর্জাতিক ক্রিকেটের আরও অনেক পরিচিত মুখের কাছ থেকে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও বাংলাদেশের টেস্ট ক্রিকেটের উন্নতির প্রশংসা করেছেন।
ডারউইনের জয় শুধু একটি ম্যাচের জয় নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি নতুন আত্মবিশ্বাসের বার্তা। আর সেই ইতিহাসের অন্যতম কারিগর মিরাজ এখন কিংবদন্তিদের প্রশংসায় পুলকিত। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই তার ধারাবাহিক অবদান বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।
amardesh24.com

আরও পড়ুন