স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধ নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, মো. ইসমাইল জবিউল্লাহ।
amardesh24.com









