নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিক্রয়মূল্য উল্লেখ না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এই দই কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা। চট্রগ্রামে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা। রাষ্টপতির চেয়ার পেতে মির্জা ফখরুল- এলডিপি অলির স্বপ্ন লড়াই। শিশুদের শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনও ৪ দিন বাকি। ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩ পুরুষের মৃত্যু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের ৫ নির্বাচন— সিটি করপোরেশন, পৌরসভা। বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত। বাংলাদেশ, ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে।

চট্রগ্রামে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
নগরীর চট্রগ্রামে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে আজ মঙ্গলবার থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে।সম্পূর্ণ নারী চালক ও হেলপার দ্বারা পরিচালিত গোলাপি রঙের বিশেষ এই ‘মহিলা বাস সার্ভিস’ এর বাস গুলো মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন রুটে চলাচল শুরু করবে।

প্রাথমিক ভাবে একটি ডাবল ডেকার বা দোতলা বাস এবং একটি একতলা বাস দিয়ে এই কার্যক্রমের শুভসূচনা করা হলেও পরবর্তীতে যাত্রীর চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ রুটগুলোতেও এর পরিসর ধাপে ধাপে বিস্তৃত করা হবে বলে জানান বিআরটিসি চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশেষ এই ‘মহিলা বাস সার্ভিসটি’ চট্টগ্রাম নগরীর অত্যন্ত ব্যস্ততম এবং জনবহুল রুট হিসেবে পরিচিত কালুরঘাট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে পতেঙ্গা পর্যন্ত নিয়মিত চলাচল করবে।

চট্টগ্রামের কর্মজীবী নারীদের প্রতিদিনের যাতায়াত ব্যবস্থাকে আরও বেশি স্বস্তিদায়ক, নিরাপদ এবং হয়রানিমুক্ত করার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষে এই ‘মহিলা বাস সার্ভিস’ এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি।

এই ব্যাপারে বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) কামরুজ্জামান জানান, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতে চট্টগ্রাম শহরে মঙ্গলবার থেকে বিআরটিসির ২টি বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হচ্ছে। গোলাপি রঙের এসব বাসে চালক ও হেলাপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। এই বিশেষ বাস সার্ভিসটি নগরীর কালুরঘাট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। মঙ্গলবার সকাল থেকে বাসগুলো চলাচল শুরু করবে।

এরমধ্যে একটি ডাবল ডেকার বা দোতলা বাস। আর একটি একতলা বাস। ডাবল ডেকার বাসগুলোতে দুটি তলা বা বসার স্তর থাকে। উপরের তলা এবং নিচতলায় সমান ভাবেই যাত্রীরা বসতে পারবেন। এতে দ্বিগুণ যাত্রী যাতায়াত করতে পারবে। পরবর্তীতে ধাপে ধাপে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে জানান তিনি।
তিনি জানান, কালুরঘাট থেকে প্রথম বাসটি ছাড়বে সকাল সাড়ে ৭টায়। এরপর আধঘন্টা পর দ্বিতীয় বাস ছাড়বে।

গণপরিবহনে যে ধরনের নানা প্রতিবন্ধকতা ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন, তা নিরসনে বর্তমান সরকারের এই যুগান্তকারী পদক্ষেপটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছেন।

বিআরটিসি অফিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক থেকে শুরু করে করপোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও শপিংমলে কর্মরত নারীরা প্রতিদিন সকালে গন্তব্যে পৌঁছাতে এবং বিকেলে নিজ গৃহে ফিরতে গিয়ে গণপরিবহনে যে ধরনের নানা প্রতিবন্ধকতা ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন, তা নিরসনে বর্তমান সরকারের এই যুগান্তকারী পদক্ষেপটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছেন।

দীর্ঘদিন ধরে নারীদের জন্য আলাদা ও সংরক্ষিত গণপরিবহন চালুর জোরালো দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন নারী সংগঠন গুলো। যার বাস্তব রূপায়ণ হিসেবে বিআরটিসির এই বিশেষ বহরটি যুক্ত হচ্ছে আজ থেকে।
প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে মাত্র দুটি বাস দিয়ে এই কার্যক্রমের শুভসূচনা করা হলেও পরবর্তীতে যাত্রীর চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ রুটগুলোতেও এর পরিসর ধাপে ধাপে বিস্তৃত করা হবে বলে জানান বিআরটিসি অফিস চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মহিলা বাস সার্ভিস চলাচলের রুট: নগরীতে মঙ্গলবার থেকে চালু হতে যাওয়া মহিলা বাস সার্ভিসের বাস গুলো প্রতিদিন কালুরঘাট থেকে পতেঙ্গা উপিজেড পর্যন্ত চলাচল করবে। প্রতিদিন সকাল সাড়ে ৭টায় কালুরঘাট থেকে প্রথম বাস ছাড়বে। এরপর কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নং গেইট, জিইসি-লালখানবাজার, টাইগারপাস-দেওয়ানহাট, আগ্রাবাদ, হয়ে ইপিজেড পর্যন্ত চলাচল করবে।

কালুরঘাট ও পতেঙ্গার মধ্যকার এই দীর্ঘ যাতায়াত পথে প্রতিদিন হাজার হাজার নারী বিভিন্ন পেশাগত কাজে যাতায়াত করেন, ফলে এই রুটে বাস সার্ভিসটি চালু হওয়ার ফলে তাদের যাতায়াতের দীর্ঘদিনের কষ্ট বহুলাংশে লাঘব হবে। বাসের পুরো পরিচালনা পর্ষদ অর্থাৎ চালক থেকে শুরু করে কন্ডাক্টর ও সুপারভাইজার পর্যন্ত প্রতিটি পদে শুধুমাত্র নারী কর্মীরা দায়িত্ব পালন করবেন, যা দেশের গণপরিবহন ইতিহাসে এক অনন্য নজির। এর ফলে নারীরা যেকোনো ধরনের দ্বিধা বা সংকোচ ছাড়াই সম্পূর্ণ স্বাধীন ও নিরাপদ পরিবেশে যাতায়াত করার দারুণ সুযোগ পাবেন।

amardesh24.com

 

আরও পড়ুন