নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় ট্রাফিক চলাচলে বিশেষ নির্দেশিকা ঘোষণা: ডিএমপি।

নির্বাচিত রাষ্টপতি শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে আজ শুক্রবার রাজধানীর বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় ট্রাফিক চলাচলে বিশেষ নির্দেশিকা ঘোষণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ যানবাহন চলাচল বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে।

ডিএমপির নির্দেশনায় জানানো হয়, অনুষ্ঠান চলাকালে বঙ্গভবনে আগত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সর্বসাধারণের যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

গণপরিবহন ও সাধারণ চালকদের চলাচলের সুবিধার জন্য বিকল্প রুটের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শাপলা চত্বর ও দৈনিক বাংলা এলাকা থেকে রাজউক ও গুলিস্তানমুখী বাসগুলোকে দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেস ক্লাব রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে যেকোনো ধরণের পণ্যবাহী বা বাণিজ্যিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোর ক্ষেত্রে জিরো পয়েন্টে ইউটার্ন নেওয়ার সুবিধা রাখা হয়নি। উক্ত গাড়িগুলোকে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং ধরে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বিকল্প রুট হিসেবে চালকেরা জিরো পয়েন্ট, ইউবিএল ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং ও ইত্তেফাক পথও ব্যবহার করতে পারবেন।

সাময়িক ট্রাফিক পরিবর্তনের দরুন যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে পথচারী ও যানচালকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ট্রাফিক বিভাগ। একই সাথে চালকদের সাময়িক এই ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। নির্বাচনসংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিক কার্যাবলীর আপডেটের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন-এর পোর্টালে চোখ রাখতে পারেন।

amardesh24.com

 

আরও পড়ুন