নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাবা মা’র কবর জেয়ারত করেছেন : প্রধান মন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন। আবেগঘন বার্তা দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির কন্যা। একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন: মির্জা ফখরুল। নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান। ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিআইসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম নারী সেলিনা সুলতানা। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত।

আন্তর্জাতিক ডেস্ক।

পশ্চিম আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহ হয়েছেন, দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সামরিক কর্মকর্তারা এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে প্রত্যন্ত কেপ নিউেনহাম এলাকার একটি রাডার সাইটের কাছে দুর্ঘটনাটি ঘটে। এফএএ-এর প্রাথমিক তথ্যানুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে রওনা হয়ে কেপ নিউেনহামের দিকে যাচ্ছিল, যা অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

সিকিউরিটি এভিয়েশন পরিচালিত ওই চার্টার বিমানে দুই জন পাইলট ও ছয় জন যাত্রী ছিলেন। আলাস্কান কমান্ড জানিয়েছে, এটি একটি চুক্তিভিত্তিক সামরিক ফ্লাইট ছিল। পরবর্তীতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করে যে বিমানের সকল আরোহী প্রাণ হারিয়েছেন।

বিমানটি কেপ নিউেনহাম বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে। উক্ত বিমানবন্দরটি মার্কিন বিমানবাহিনীর একটি নিয়ন্ত্রিত স্থাপনা এবং সেখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। স্থানটিতে কেবল সামরিক বাহিনী ও অনুমোদিত চার্টার বিমান অবতরণের সুযোগ পায়।

দুর্ঘটনার মূল কারণ এখনো উদ্ঘাটিত হয়নি। তবে এফএএ-এর সহায়তায় মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে।

মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস জানান, নিহতরা অত্যন্ত বৈরী পরিবেশে নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করছিলেন। তাঁদের পরিজনদের কাছে খবর পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে নিহতদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

amardesh24.com

 

আরও পড়ুন