রাষ্ট্রপতির হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী এমনই একটি মুহূর্তের ছবিতে মাত্র দুই শব্দের আবেগঘন বার্তা দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির কন্য। ‘ধন্যবাদ, কৃতজ্ঞতা’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে মেয়ে শামারূহ মির্জার এই সংক্ষিপ্ত ফেসবুক বার্তাটি মূলত এক দীর্ঘ রাজনৈতিক পথচলার পারিবারিক অনুভূতির প্রকাশ ঘটায়।
শুক্রবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছবিটি পোস্ট করেন শামারূহ মির্জা। ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানাতে দেখা যায়।
এর আগে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রজ্ঞাপনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করে।
amardesh24.com









