নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাবা মা’র কবর জেয়ারত করেছেন : প্রধান মন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন। আবেগঘন বার্তা দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির কন্যা। একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন: মির্জা ফখরুল। নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান। ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিআইসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম নারী সেলিনা সুলতানা। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বাবা মা’র কবর জেয়ারত করেছেন : প্রধান মন্ত্রী তারেক রহমান।

নিউজ ডেস্ক।
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বৃহস্পতিবার  রাত ৮টার দিকে জিয়া উদ্যানে পৌঁছে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতের আগে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর সংসদে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। এরপর রাতে তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন।কবর জিয়ারত ও দোয়া শেষে প্রধানমন্ত্রী গুলশানে তাঁর কার্যালয়ের উদ্দেশে রওনা হন।
amardesh24.com

আরও পড়ুন