নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এখন থেকে কোনো প্রকার মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তি। লোহাগাড়ার গুরুত্বপূর্ণ দরবেশহাট-ডিসি সড়কটি বেহাল হয়ে পড়েছে। ১০ আসামিকে খালাস ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড। স্বর্ণের দাম বেড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ২০২৭ (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও সার্বিক জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে পারছে না। প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে গলা কেটে হত্যা করেছে বাবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ ৩ জন আহত।

লোহাগাড়ার গুরুত্বপূর্ণ দরবেশহাট-ডিসি সড়কটি বেহাল হয়ে পড়েছে।

অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলে চট্টগ্রামের লোহাগাড়ার গুরুত্বপূর্ণ দরবেশহাট-ডিসি সড়কটি বেহাল হয়ে পড়েছে।সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সড়কের এমন দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সম্প্রতি পুটিবিলা হাজির রাস্তা এলাকায় সড়কের একটি বড় গর্তে জমে থাকা পানিতে ধানের চারা রোপণ করেন তাঁরা। এভাবে সড়কটির বেহাল চিত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ ও বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি ও কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা। বিশেষ করে প্রসূতি নারীদের এই সড়ক দিয়ে হাসপাতালে নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি কাদা-পানি মাড়িয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, গাছ, বাঁশ ও বালুবাহী অতিরিক্ত ওজনের ট্রাক নিয়মিত চলাচল করায় সড়কটি দ্রুত নষ্ট হচ্ছে। এতে সংস্কারের পরও সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল বলেন, সড়কের দুরবস্থার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ জানান, সড়কটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা রয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু হবে বলেও জানান তিনি।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত দরবেশহাট-ডিসি সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণেরও দাবি জানিয়েছেন তাঁরা।

amardesh24.com

 

আরও পড়ুন