চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিরিবিলি আবাসিক এলাকার একটি ভাড়া বাসার বাথরুম থেকে সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদে উদ্ধার করা হয়েছে, গতকাল মঙ্গল বার চকরিয়া সরকারি হাই স্কুলের পশ্চিম পাশে অবস্থিত বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সাদিয়া মাতামুহুরী সাংগঠনিক থানা এলাকার পুরুইত্যাখালী গ্রামের মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদিয়া জান্নাত তাঁর স্বামী সোহেলের সাথে নিরিবিলি আবাসিক এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারের সদস্যদের অগোচরে তাঁকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, বাথরুম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
amardesh24.com









