নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর।

আবহাওয়া ডেস্ক।

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিনদিন বাড়ছেই। এমন অবস্থায় ১৭৪ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর

বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে সকালে বৃষ্টির মধ্যে বায়ুমান স্কোর ১১৭ নিয়ে তালিকার ১৫ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, বাতাসের এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আজ শুক্রবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, মালয়েশিয়ার কুচিং শহরের পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। যার বায়ুমান স্কোর ১৭৪ বাতাসের এই অবস্থান মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা।

amardesh24.com

 

আরও পড়ুন