নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নেপালে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৬১৬ জন।

আন্তর্জাতিক ডেস্ক।

তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে, নেপাল ও তিব্বত, দুই অঞ্চলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় অন্তত ৬২৩ জন।

 

বিবিসি জানিয়েছে, এই দুর্যোগের কবলে পড়া অন্তত ১ হাজার ৯২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। এর পাশাপাশি ৩২০ ভারতীয় নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। বিভিন্ন দুর্গত এলাকা থেকে ১ হাজার ৫৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আক্রান্তস্থলে উদ্ধার অভিযান চালাতে নিরাপত্তাবাহিনীর ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা।

গত বুধবার হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চীন ও নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

amardesh24.com

 

 

আরও পড়ুন