নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী বিমান উড্ডয়নে বিলম্ব। শ্রীমঙ্গলে এক নারী হত্যা মামলায় ৪ আসামি মৃত্যুদন্ড। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিকসহ ৯ জন আটক। সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন। সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী। মাঈনউদ্দীন বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। সন্ধ্যা ৬টার পর নৌযানে মাওয়া ঘোরাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন। লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার।

ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

একই পরিবারের ৪ হত্যাকাণ্ডে গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়ন।আজ সোমবার বিকেল ৩টার দিকে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

এর আগে রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা দুই আসামির ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। এ সময় পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তার পাশাপাশি রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন।

ডোপ টেস্টের ফল সম্পর্কে সনাতন চক্রবর্তী বলেন, নিরাপত্তাজনিত কারণে জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে নমুনা পরীক্ষা করে এমফিটামিনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ ডোপ টেস্টে তাদের শরীরে মাদকের উপস্থিতি মেলেনি।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুই আসামি হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

amardesh24.com

 

আরও পড়ুন