নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও উন্মুক্ত সুন্দরবন।

৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে আবারও উন্মুক্ত হচ্ছে সুন্দরবন।ফলে জেলে ও পর্যটকরা আজ থেকেই সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবেন।একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় সবাইকে নির্দেশিত নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ, মাছ ধরা, কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ ও পর্যটন কার্যক্রম বন্ধ রাখা হয়। চলতি বছরও এই নিষেধাজ্ঞার সময় বনজসম্পদের ওপর মানুষের চাপ কম থাকে। ফলে প্রাণ-প্রকৃতি আরো সমৃদ্ধ হওয়ার সুযোগ আসে।

তিন মাস পর্যটকহীন ছিল সুন্দরবন। ছিল না জেলে-বাওয়ালির কোলাহল কিংবা নৌযানের বাড়তি শব্দ। মানুষের আনাগোনা কমে যাওয়ায় নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এই বন।

নিষেধাজ্ঞার এই সময়ে বনের চরে নির্ভয়ে ঘাস খেয়েছে হরিণের পাল, খালপাড়ে রোদ পোহাতে দেখা গেছে কুমিরকে। গাছের ডালে ডালে পাখির কলকাকলি আর বনের গহিনে বাঘের বিচরণে ফিরে আসে সুন্দরবনের নিজস্ব ছন্দ।

amardesh24.com

 

আরও পড়ুন