নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখে লংমার্চে বাধা আসলেও সফল করা হবে কর্মসূচি। সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা। বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার। পাকিস্তান ক্রিকেট দলে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জন আটক। বেনজীরের বর্তমান অবস্থান জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে। চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদে: মির্জা আব্বাস। বিমান হামলায় ইরানে অন্তত ১৮ জন নিহত। দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা। সোনার বাজার আবারও কমানোর ঘোষণা।

সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা।

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা

আজ বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে এ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান আয়োজিত হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

অনুষ্ঠানে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন উপস্থিত শিক্ষার্থীদের মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থেকে নীতি-নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার শপথ পাঠ করান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে ২০০৯ সাল থেকে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ সারা দেশে সামাজিক সচেতনতামূলক কাজ করে আসছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি এ পর্যন্ত দেশের ৬৪ জেলায় প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে নানা ইতিবাচক কর্মসূচিতে সম্পৃক্ত করেছে।

amardesh24.com

 

 

আরও পড়ুন