শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্র আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত এক মহিলা বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন,আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে ফিরছিলেন। তাদের গাড়ির সামনে একটি পুলিশ প্রটেকশনের গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন।এ সময় গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তার ডান পা ভেঙে যায়।
amardesh24.com









