মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজারের নাম মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং পূর্বাশা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) মহাসড়ক দিয়ে যাচ্ছিল। একই সময়ে ময়দা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) মাগুরার দিকে যাচ্ছিল। শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে ট্রাকটির একটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়।
টায়ার পরিবর্তনের জন্য চালক ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড় করিয়ে রাখেন। এ সময় পেছন দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
amardesh24.com









