নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিআরটিএ ভালো হয়ে যাও মাসুদ’এখনো ভালো হতে পারেনি: আবারও ঢাকায় বদলি।

সাবেক সড়ক সেতুমন্ত্রী কাদেরের ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে, একই আদেশে সংস্থাটির কয়েকজন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে একই পদে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এর আগে বিআরটিএর সেবা কার্যক্রম ও বিভিন্ন অনিয়ম নিয়ে এক পরিদর্শনের সময় কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ ওই বক্তব্যের ভিডিয়ো ওবায়দুল কাদেরের উপস্থিতির সময়কার ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে রাতারাতি পরিচিতি পান মাসুদ আলম।নতুন দায়িত্বে মাসুদ আলম এবার ঢাকার বিভাগীয় কার্যালয়ে কাজ করবেন।

amardesh24.com

 

আরও পড়ুন