ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যএর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল নূরজাহানের সামনে আয়োজিত পথসভায় গিয়ে মিছিলটি শেষ হয়।গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা আমির মুহা, শাহজাহান, সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য আব্দুস সাত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মু. মজিবুর রহমান ভূঁইয়া, মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সোলায়মান, এবি পার্টির মহানগর সভাপতি জিএম সামদানি এবং ছাত্রশিবিরের মহানগর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
amardesh24.com









