নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী বিমান উড্ডয়নে বিলম্ব। শ্রীমঙ্গলে এক নারী হত্যা মামলায় ৪ আসামি মৃত্যুদন্ড। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিকসহ ৯ জন আটক। সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন। সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী। মাঈনউদ্দীন বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। সন্ধ্যা ৬টার পর নৌযানে মাওয়া ঘোরাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন। লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার।

দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল শুরু।

ভূমিমন্ত্রীর হস্তক্ষেপে নাটোরের বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল শুরু য়েছে। এতে কয়েকদিন ধরে চলা পরিবহন সংকটের অবসান হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বাস চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন।

এর আগে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে গত শুক্রবার সকাল থেকে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে রাজশাহী বাস টার্মিনালে আটকা পড়েন শত শত যাত্রী। গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনাগামী ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকেরা। এর প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ নাটোরে চলাচলকারী ‘তুহিন পরিবহন’-এর কয়েকটি বাস আটকে রাখে।

amardesh24.com

 

আরও পড়ুন