নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী বিমান উড্ডয়নে বিলম্ব। শ্রীমঙ্গলে এক নারী হত্যা মামলায় ৪ আসামি মৃত্যুদন্ড। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিকসহ ৯ জন আটক। সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন। সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী। মাঈনউদ্দীন বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। সন্ধ্যা ৬টার পর নৌযানে মাওয়া ঘোরাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন। লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার।

ফেনীতে মিল মালিকের মৃত্যু।

মরিচ, হলুদ ও মশলা গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে নুরুল ইসলাম ছোট্টু (৫৫) নামে এক মিলমালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ সোমবার বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাসিং মিল’-এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম ছোট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে শহরের মুক্তাবাজার এলাকায় চাল ও মশলা ভাঙানোর ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মুক্তাবাজারের জুলাই চত্বর সংলগ্ন নিজের ক্র্যাশিং মিলে কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় মশলা গুঁড়ো করার কাজে নিয়োজিত অবস্থায় অসাবধানতাবশত তাঁর পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টের সঙ্গে জড়িয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি বেল্ট ও চালক যন্ত্রের সঙ্গে পেঁচিয়ে মারাত্মক জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন